ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শব্দদূষণ রোধ

গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর জেলাকে শব্দদূষণ মুক্ত রাখার লক্ষ্যে মোটরসাইকেল চালক, বাইকার, কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রাশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বক্তারা মোটরসাইকেলে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধ করা, উচ্চ শব্দের সাইলেন্সার পরিহার এবং সড়কে দায়িত্বশীলতার সাথে যানবাহন চালানোর ওপর জোর দেন। একই সাথে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তা নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সাধারণ বাইকার ও চালকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম), এবিসি জেনারেল শাহরিয়ার নজির, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশফাকুজ্জামান ও জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, শব্দদূষণ কেবল মানসিক বিরক্তির কারণ নয়, এটি মানবদেহে দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তাই সড়কে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধে আইন মানার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। জেলাকে শব্দদূষণ মুক্ত রাখতে প্রশাসন, পুলিশ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন তারা।

মতবিনিময় সভা শেষে শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি সচেতনতামূলক ‘সাইলেন্ট র‌্যালি’ বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর এবং বাইকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১৫ মিনিট আগে
১৫ বার পঠিত হয়েছে