ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের Logo ইংল্যান্ডকে হারালেই ফাইনাল নিশ্চিত, হ্যাটট্রিক জয়ের লক্ষ্য পাকিস্তানের Logo পিকআপে সিমেন্টের বস্তার আড়ালে ৫৬০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১ Logo ক্রিপ্টো কেলেঙ্কারি: আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই ও বোনের মামলা খারিজ Logo তারেক রহমানের জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি চায় টোকিও Logo কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ৪২৩ জন আটক-গ্রেফতার Logo তিতাসে নতুন দুই কূপ, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস Logo আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার Logo ফ্রান্সে ফের বিক্ষোভের শঙ্কা, প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ Logo কিউবায় পানির সংকট, রেস্তোরাঁ সচল রাখতে কূপ খনন ব্যবসায়ীর

পিকআপে সিমেন্টের বস্তার আড়ালে ৫৬০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি

জেলা সদরের দিগজান বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও একটি পিকআপ ভ্যানসহ মো. ফারুক মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আজ শনিবার দুপুর দেড়টায় বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক।

তিনি জানান, আজ গভীর রাতে পরিচালিত এ অভিযানে ৫শ’ ৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ (ফেনসিডিল) নামের সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ৫শ’ টাকা।

গ্রেফতারকৃত ফারুক মিয়া জেলার পূর্বধলা উপজেলার ৪ নম্বর জারিয়া ইউনিয়নের নাটেরকোণা গ্রামের জব্বার আলীর ছেলে।

সহকারী পরিচালক মো. নাজমুল হক আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে পৌনে দুইটা পর্যন্ত নেত্রকোণা সদর থানাধীন সিধলী-নেত্রকোণাগামী পাকা রাস্তার দিগজান বাজার এলাকায় একটি রেইডিং টিম নিয়ে অভিযান চালানো হয়। সেখানে ২ নম্বর সাক্ষী সাইদুল ইসলামের চা দোকান সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি সন্দেহভাজন পিকআপে তল্লাশি চালানো হয়।

এ সময় পিকআপে থাকা ৭টি সিমেন্টের বস্তা ও ২টি সাদা রঙের প্লাস্টিকের বস্তায় মোট ৯টি বস্তা থেকে ৫শ’ ৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ নামের সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১শ’ এমএল করে মোট ৫৬ লিটার তরল মাদক ছিল।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সিঙ্গেল কেবিন পিকআপ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত আলামতের আনুমানিক সর্বমোট অবৈধ বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ৫শ’ টাকা উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে উল্লেখ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হতে হবে এবং যেকোনো মাদক সংক্রান্ত তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ৫৭ মিনিট আগে
১৪ বার পঠিত হয়েছে