1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

টেন্ডুলকার-উইলিয়ামসনের পাশে ফজলে রাব্বি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডে অভিষেক হয় বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বির। ৩০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করায় কদিন থেকেই আলোচিত তিনি। সেই আলোচনা মুহূর্তেই অন্য দিকে মোড় নিয়েছে অভিষেক ম্যাচের পর দ্বিতীয় ওয়ানডেতেও রানের খাতা খুলতে না পারায়।

তবুও তিনি ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কেন উইলিয়াসনের পাশে নিজের নাম লিখলেন তিনি।

বিষাদময় এ রেকর্ডে ৩০ বছর বয়সী রাব্বি পাশে পেয়েছেন তারকা ওই দুই ব্যাটসম্যানকে। নিজেদের ওয়ানডে ক্যারিয়ারে অভিষেকের প্রথম দু’ইনিংসে শূন্য রানে ফিরেছিলেন টেন্ডুলকার ও উইলিয়ামসনও। ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম ওয়ানডে ইনিংসে ২ বল মোকাবেলা করে শূন্য রানে ফিরেন টেন্ডুলকার। এরপর ১৯৯০ সালের ১ মার্চ ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ বল খেলে শূন্য রানে ফিরেন ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার।

টেন্ডুলকারের পর বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই ইনিংসেই শূন্য হাতে ফিরেন উইলিয়ামসন। ২০১০ সালে ডাম্বুলায় ভারত ও শ্রীলংকার বিপক্ষে নিজের প্রথম ইনিংসে শূন্য রানে ফিরেন উইলিয়ামসন। এছাড়া ২০১৭ সালে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম দুই ম্যাচে শূন্য হাতে ফিরেন শ্রীলঙ্কার সাদিরা সামারাবিক্রমা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews