1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি নোয়াখালীর ভূঁইয়ার হাটবাজারে অগ্নিকাণ্ডে ২৪ টি দোকান পুড়ে ছাই ইরানকে যুদ্ধ অবসানের জন্য পরিকল্পনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মিরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ‘ফজর-আলম ও সবুজ’ সিন্ডিকেট বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের

টেবিলের তলানিতে থাকা দিজনের বিপক্ষে হারলো পিএসজি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২ নভেম্বর, ২০১৯

লিগ ওয়ানের চলতি মৌসুমে ১২তম ম্যাচে নিজেদের তৃতীয় হারের স্বাদ পেলো পিএসজি। পয়েন্ট টেবিলের ১৮ নম্বরে থাকা দিজনের মাঠে হেরে ফিরেছে এমবাপে-ডি মারিয়ারা।

পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পিএসজিকে ২-১ ব্যবধানে হারিয়েছে মৌসুমের পুরোটা সময় পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া দিজন।

ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় পিএসজি। ডি মারিয়ার থ্রু থেকে পাওয়া বল প্রতিপক্ষের জালে জড়ান এমবাপে। দুই মিনিট পর ব্যবধান বাড়াতে পারত পিএসজি। মাউরো ইকার্দির শট ঠেকিয়ে দেন গোমিজ। বিরতির ঠিক আগে দিজনকে ম্যাচে ফেরান মুনির চোয়াইয়ার। বক্সের ভেতর বল পেয়ে ডান পায়ের শটে নাভাসের প্রতিরোধ ভাঙেন তিনি।

বিরতি থেকে ফেরার পরপরই দিজনকে লিড এনে দেন প্রথমার্ধে বদলি হিসেবে নামা ক্যাডিজ। বক্সের বাঁ প্রান্তে বল পেয়েছিলেন ক্যাডিজ, অ্যাঙ্গেলটাও ছিল কঠিন। ক্যাডিজ সেই কঠিন অ্যাঙ্গেল দিয়েই বাঁ পায়ের দারুণ এক শটে জালে জড়ালেন বল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews