ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

টেবিলের শীর্ষে ফিরলো আর্সেনাল

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক: টেবিলের শীর্ষে ফিরতে জয়ের বিকল্প ছিল না আর্সেনালের। এভারটনের বিপক্ষে তাই এলোমেলো এক ম্যাচে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে তার করলো ক্লাবটি। গত শনিবার হিল ডিকিনসন স্টেডিয়ামে এলোমেলো এক ম্যাচে এভারটনকে হারিয়েছে আর্সেনাল।

এই জয় তাদের ফিরিয়েছে প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষে। এভারটনের বিপক্ষে মাঠে নামার আগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে সিটির জয়ে শীর্ষস্থান হারায় আর্সেনাল। সাবেক ক্লাব সিটিকে টপকানোর নিয়ে বাড়তি চাপেই সম্ভবত ছিল মিকেল আর্তেতা। ২৭ মিনিটে ডোকলান রাইসের নেওয়া ফ্রি-কিকে অযথাই হাত দিয়ে বসেন এভারটন ডিফেন্ডার জেক ও’ব্রায়েন। ফলে পেনাল্টি পেয়ে গোল করতে ভুল করেননি ভিক্টর গিয়োকেরেস। ওই এক গোলেই জয় নিশ্চিত হয়ে যায় আর্সেনালের। এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা আর্সেনাল অবশ্য এই ম্যাচে ছিল না নিজেদের সেরা ছন্দে।

বিরতির পর ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকলেও সেটি কাজে লাগাতে ব্যর্থ হন গানাররা। ভালো সুযোগ পেয়েও সেগুলো নষ্ট করেন লিয়ান্দ্রো ট্রসার্ড ও মার্টিন সুবিমেন্দি। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটির চেয়ে দুই পয়েন্ট এগিয়ে গেল আর্সেনাল এবং তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। অ্যাস্টন ভিলা রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
২২ বার পঠিত হয়েছে