ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

টেস্টের চার দিন আগেই ব্যাটিং অর্ডার জানালেন ডমিঙ্গো

প্রতিনিধির নাম :

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল কেমন হবে তা ম্যাচ শুরুর চারদিন আগেই জানিয়ে দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গো। তার পরিকল্পনা মোতাবেক পাকিস্তান টেস্টেই অভিষেক হতে পারে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তর। সেই সঙ্গে ঘোষিত টেস্ট দল নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তী।

টি-টোয়েন্টির মতো টেস্ট দলের সঙ্গেও পাকিস্তান যাচ্ছেন না বাংলাদেশ দলের ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার শূন্যতা নিয়ে কোচকে তাই নানা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে। কেননা দলের ব্যাটিং বিপর্যয়ে মুশফিকুর রহিমের জায়গায় অন্য কাউকে সেট করা খুবই দুরূহ ব্যাপার বলেই মনে করেন কোচ ডমিঙ্গো।

সোমবার মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ডমিঙ্গো। এ সময় তিনি বলেন, এই মুহূর্তে আমি শান্তকে ম্যাচে খেলাতে চাই। সে হয়তো তিনে খেলবে। আর মুমিনুলকে চারে ব্যাট করাবো। মিঠুন ও মাহমুদউল্লাহ পাঁচ ও ছয়ে। এরপর সাতে খেলবে লিটন দাস। এমই হবে প্রথম টেস্টের বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার।

অন্যদিকে, ভারতের বিপক্ষে টেস্ট দলে ডাক পেলেও অনুশীলনে আঘাত পেয়ে একাদশে জায়গা হয়নি এই তরুণ ক্রিকেটারের। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্টে তামিমের সঙ্গী হতে পারেন সাইফ হাসান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:০২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
১৭ বার পঠিত হয়েছে