ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

টোল বৃদ্ধির প্রতিবাদে বুড়িগঙ্গা-১ সেতু অবরোধ : পুলিশের সাথে সংঘর্ষে নিহত ১

প্রতিনিধির নাম :

টোল বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর উপকণ্ঠে পোস্তগোলায় বাংলাদেশ চীন মৈত্রী সেতু-১ (বুড়িগঙ্গা-১) অবরোধ নিয়ে পুলিশের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে এক শ্রমিক নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো চারজন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সংঘর্ষকালে মো: সোহেল (২৮) নামে এক শ্রমিক গুলিতে নিহত হয়েছেন। শ্রমিকদের দাবি, পুলিশের গুলিতে তিনি হয়েছেন। অন্যদিকে পুলিশ একজন নিহত হওয়ার কথা স্বীকার করলেও তাদের গুলিতে নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করছে। পুলিশের দাবি, শ্রমিকেরা পুলিশের ওপর হামলা চালালে তারা ফাঁকা গুলি ছোড়ে।

নিহত সোহেলের বাবার নাম মোশাররফ হোসেন। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার সোবহান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

গুলিবিদ্ধ চারজনের মধ্যে আকাশ (২২) ও মাসুদ (৩০) নামের দুজন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সোহেলের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, শ্রমিকদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের গাড়ি ভাঙচুর করে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি কক্ষে পুলিশ আশ্রয় নিতে গেলে সেখানেও শ্রমিকেরা হামলা চালায় এবং আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে।

ওসি জানান, সংঘর্ষের ঘটনায় ৫০ জন পুলিশ আহত হয়েছে। তিনি একজনের মৃত্যু নিশ্চিত করলেও পুলিশের গুলিতে মারা যাওয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন, পুলিশ সেখানে ফাঁকা গুলি ছুড়েছে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে।

আজ শুক্রবার সকাল থেকেই কেরানীগঞ্জবাসীর ব্যানারে সেতু অবরোধ করে ট্রাক মালিক-শ্রমিকরা। এ সময় তারা এলোপাতাড়ি যানবাহন রেখে সেতুটির কেরানীগঞ্জের ইকুরিয়া অংশে অবরোধ সৃষ্টি করে। তারা সেতুটি টোলমুক্ত করার দাবি করছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
১১ বার পঠিত হয়েছে