ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এক রানেরও কম ইকোনমিতে রেকর্ড বইয়ে রবিনসন Logo শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ Logo ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট Logo বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ Logo ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর Logo গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক !

প্রতিনিধির নাম :

জেলা প্রতিনিধি:  ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ মে) সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসা বিওপি সীমান্তে ভারত থেকে আসার পথে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল। বিজিবি ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১০ জনকে আটক করেছে বিজিবি। তারা সবাই বাংলাদেশি এবং নিতান্তই গরিব। কাজের জন্য ভারত গিয়েছিলেন।

সম্ভবত বিজিবি তাদের বিরুদ্ধে মামলা করবে। আটক ব্যক্তিরা হলেন– দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার বেলবাস গ্রামের প্রকিত চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২৪), বিরল উপজেলার ফুলবাড়িহাট আটগজোরিয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে সালমান (৪০), বোচাগঞ্জ উপজেলার রামনগড় এলাকার মৃত সদেত্র চন্দ্র রায়ের ছেলে পরিবেশ চন্দ্র (২০), বিরল উপজেলার সারসংদিয়া এলাকার মৃত মহিল উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৫০), সেতাবগঞ্জ উপজেলার নাড়ইল এলাকার হাবিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৬), বিরল উপজেলার মানিকপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে সোহেল (২৯), বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামের মেহেরাব আলীর ছেলে মুসলিম আলী (২৬), একই উপজেলার হাটমাদবপুর এলাকার মৃত নীল কমল সরকারের ছেলে স্বপন চন্দ্র সরকার (২০), সেতাবগঞ্জ উপজেলার ভাবির মোড় এলাকার আবেদ আলীর ছেলে আফজাল হোসেন এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিষেন চন্দ্রের ছেলে সমেশ (২২)।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মেদ বলেন, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় ১০ জনকে আটক করা হয় বলে খবর পেয়েছি। তবে এটা আমার এরিয়ার মধ্যে পড়ে না। এটা বিজিবি ৪২ দিনাজপুর ক্যাম্পে পড়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
১৩ বার পঠিত হয়েছে