ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

ডা. ফিলিপের অধীনে ৩০০৮ নম্বর আইসিইউতে ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম :

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ৩০০৮ নম্বর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে।

সোমবার স্থানীয় সময় রাত ৮টার কিছু পর তাকে ডা. কোহ সিয়াম সুন ফিলিপের তত্ত্বাবধানে ভর্তি করা হয়।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ঢাকার মতো এয়ার অ্যাম্বুলেন্সেও ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তার ব্লাড প্রেসার ছিল ১৩৫/৭৮।

ডা. কোহ সিয়াম সোন ফিলিপ একজন বিশ্বখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের প্রোফাইলে উল্লেখ করা হয়েছে, তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ১৯৮৯ সালে এমবিবিএস পাস করেন।

পরে একই প্রতিষ্ঠান থেকে ২০০০ সালে এম.মেড (ইন্টার্নাল মেডিসিন) ডিগ্রি অর্জন করেন। এছাড়াও কার্ডিওলজিতে এফএএমএস করেন এ চিকিৎসক। তিনি ইংরেজির পাশাপাশি মালয়, ইন্দোনেশিয়ান, মান্দারিয়ানসহ বিভিন্ন ভাষাতেও পারদর্শী।

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের অ্যারোস্পেস রোডের সেলেটর বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।

এর আগে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিকেল ৪টা ২১ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। বেলা ৩টা ২০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তাকে বহনকারী একটি অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯
৮ বার পঠিত হয়েছে