1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

ডি মারিয়ার জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয়

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া গোলে লিগ ওয়ানে বড় জয় পেয়েছে পিএসজি। নিসকে তাদের মাঠেই ৪-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শুক্রবার রাতে ম্যাচের পঞ্চাদশ মিনিটেই পিএসজিকে লিড এনে দেন ডি মারিয়া। মাঝমাঠে তাকে দারুণ এক পাস দিয়েছিলেন স্বদেশী সতীর্থ মাউরো ইকার্দি। বল নিয়ে এগিয়ে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন উইঙ্গার।
ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। বক্সের বাঁ দিকে তাকে উঁচু করে বল বাড়িয়েছিলেন মুনিয়ের। বাঁ পায়ে দারুণ এক চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

বিরতির পর ৬৭ মিনিটে একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরার আভাস দিয়েছিল নিস। কিন্তু খানিক বাদে জোড়া ধাক্কা খায় তারা। তিন মিনিটের ব্যবধানে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দুই স্বাগতিক খেলোয়াড়।

দুইজন কম নিয়ে আর পেরে ওঠেনি নিস। ৮৮ মিনিটে পিএসজিকে ৩-১ গোলে এগিয়ে দেন চোট কাটিয়ে বদলি হিসেবে নামা কিলিয়ান এমবাপে। আর যোগ করা সময়ে গোল করে বড় জয় নিশ্চিত করেন ইকার্দি।

এই জয়ে নানতেসের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে গেছে পিএসজি। দশ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এক ম্যাচ কম খেলা নানতেস ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews