1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ

ঢাকায় পৌঁছেছেন ওয়ার্নার-তানভীর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে খেলতে গতরাতে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ও সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এসেছেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার সোহেল তানভীরও।

ওয়ার্নার-তানভীর ঢাকায় পৌঁছানোর পর তাদেরকে স্বাগত জানায় সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ। এরপর ওয়ার্নার-তানভীরের সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্ট করে সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ।

গেল মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ ও তরুণ খেলোয়াড় ক্যামেরন বেনক্রফটের সাথে বল টেম্পারিং করেন ওয়ার্নার। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে স্মিথ ও ওয়ার্নার এক বছরের নিষেধাজ্ঞা পান। নয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ইতোমধ্যে মাঠে ফিরেছেন বেনক্রফট।

এ অবস্থায় বিপিএলে প্রথমবারের মত খেলতে নামবেন টি-২০ ফরম্যাটের পরীক্ষিত ও বিধ্বংসী ব্যাটসম্যান ওয়ার্নার। অধিনায়ক হিসেবে ২০১৬ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দারাবাদকে চ্যাম্পিয়নও করেছেন তিনি। তাই ওয়ার্নারের উপর আসন্ন বিপিএলে দলের দায়িত্ব তুলে দিয়েছে সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ।

আগামী ৫ জানুয়ারি থেকে পর্দা উঠবে বিপিএলের। ৬ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সিলেট সিক্সার্স। প্রথম ম্যাচে সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews