ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল Logo ইবোলার কেন্দ্রস্থলে জীবিকার তাগিদে খনি শ্রমিকদের সংগ্রাম Logo বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর Logo ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে নিতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর Logo পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের

ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিনিধির নাম :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করার পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছয়দিনের সফরে আজ বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। দেশে ফেরার পথে আগামী ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জার্মানির উদ্দেশে রওনা হন। তাকে বহনকারী বিমানটি স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

মিউনিখে পৌঁছার কয়েক ঘণ্টার মধ্যে হোটেল শেরাটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিবে জার্মানিতে বাংলাদেশ মিশন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী জার্মানির মিউনিখে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি বেশ কয়েকটি বৈঠকও করবেন।

জার্মানি থেকে ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। এ সময়ে তিনি আবুধাবিতে ১৪তম আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী (আইডিইএক্স-২০১৯)-তে যোগ দিবেন। এ সফরে আমিরাতের নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

ছয়দিনের সফর শেষে আগামী ২০ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯
৭ বার পঠিত হয়েছে