ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা উধাও হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার অপারেশন্স ইমরান আহমেদকে ৫৪ ধারায় আটক করেছে বংশাল থানা পুলিশ।

বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে বিপুল অঙ্কের টাকা তাদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন বলে রাতে ব্যাংকটির ম্যানেজার আমাদের কাছে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ইমরান ও রিফাত নামে দুজনকে আটক করা হয়।
তিনি বলেন, এ বিষয়ে এখনও মামলা হয়নি। মামলা হলে এটি দুদকে চলে যাবে। পুরো বিষয়টি দুদক তদন্ত করে দেখবে।
বৃহস্পতিবার রাতে টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পেরে রাতেই ওই দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বংশাল থানার ডিউটি অফিসার মাসুম বিল্লাহ।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
৩০ বার পঠিত হয়েছে