ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তফসিলের প্রস্তাব নিয়ে বঙ্গভবনে আজ যাচ্ছে ইসি

প্রতিনিধির নাম :
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিলের বিষয়ে অবগত করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন। আজ বিকাল ৪টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বৈঠকে রাষ্ট্রপতির কাছে আগামী নির্বাচনের তফসিল ও ভোটের সম্ভাব্য তারিখের প্রস্তাব উপস্থাপন করবে কমিশন। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ইত্তেফাককে জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের উদ্দেশে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় থেকে বৃহস্পতিবার দুপুরের পর প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি চার নির্বাচন কমিশনার রওনা হবেন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী অংশ নিবেন। এছাড়াও ইসি সচিব হেলালুদ্দীন আহমদও সাক্ষাতে উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আমেরিকা থেকে গতকাল বুধবার রাতেই দেশে ফেরায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে তার অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে।
রাষ্ট্রপতির সঙ্গে আজকের সাক্ষাতের পর আগামী শনিবার কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ভোটের তারিখ নির্ধারণ করা হতে পারে। তারপর প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে রেকর্ডিং করা হতে পারে। জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। যদিও ভাষণের আগে শেষ বারের মতো আরেকটি কমিশন সভা অনুষ্ঠিত হবে।
ইসি সূত্রমতে, প্রতিটি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। সর্বশেষ দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে কাজী রকিবউদ্দীন আহমদ কমিশনের অন্য সদস্যদের নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ২০১৪ সালের ২৫ নভেম্বর দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ১৯ নভেম্বর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছিল।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
১৪ বার পঠিত হয়েছে