ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তেঁতুলিয়ায় ৭.২ ডিগ্রি, রাজধানীতেও কমেছে তাপমাত্রা

প্রতিনিধির নাম :

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ আরও ২ দিন অব্যাহত থাকতে পারে। সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। সকালে আবহাওয়াবিদ আফতাব উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, রংপুর বিভাগে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও দুইদিন স্থায়ী হতে পারে। সকালে তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময়ে ঢাকায় ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রংপুর বিভাগে তাপমাত্রা ১০ এর নিচে রয়েছে। এছাড়াও কয়েক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের কারণে রাজধানীসহ সারাদেশে শীত অনুভূত হচ্ছে।

এদিকে আকাশ দুইদিন মেঘে ঢাকা থাকার পর সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। এতে অনেকের মধ্যে স্বস্তির ভাব দেখা গেছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী ১৫ জানুয়ারি থেকে বিরাজমান পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, পরবর্তী ৪/৫ দিন তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী ৭২ ঘণ্টার শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
১৩ বার পঠিত হয়েছে