1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি নোয়াখালীর ভূঁইয়ার হাটবাজারে অগ্নিকাণ্ডে ২৪ টি দোকান পুড়ে ছাই ইরানকে যুদ্ধ অবসানের জন্য পরিকল্পনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মিরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ‘ফজর-আলম ও সবুজ’ সিন্ডিকেট বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের সিরিজ জয়

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতল ভারত। পুনেতে ১৩৭ রানে জিতে বিরাট কোহলির দল। আর এই জয়ে সবচে বড় অবদান রাখেন ভারতের অধিনায়ক। তিনি খেলেন অপরাজিত ২৫৪ রান। ফলে প্লেয়ার অব দ্যা ম্যাচ হন তিনি।

রবিবার সকালে প্রথম ওভারেই সাফল্য পেয়েছিলেন ইশান্ত শর্মা। দ্বিতীয় বলেই এলবিডব্লিউ করেছিলেন এইডেন মারক্রামকে। এরপর আউট হন থেউনিস দে ব্রুইন (৮), ফাফ ডু প্লেসি (৫), ডিন এলগার (৪৮)। এর মধ্যে উমেশ যাদবের বলে ব্রুইনকে অসাধারণ ক্যাচে ফেরালেন ঋদ্ধিমান সাহা। ডু প্লেসির ক্যাচও দারুণভাবে নিলেন তিনি। তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন এলগার। এই দুজনের উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। মধ্যাহ্নভোজের বিরতিতে ৭৪ রানে চার উইকেট পড়ে যায় দক্ষিণ আফ্রিকার।

লাঞ্চের পরের তিন উইকেট হারায় প্রোটিয়ারা। সাজঘরে ফিরে যান কুইন্টন ডি’কক (৫), বাভুমার (৩৮), মুথুস্বামীকে (৯)। ১২৯ রানে সাত উইকেট পড়ে যায় দক্ষিণ আফ্রিকার। সেখান থেকে ফিলান্ডার (৩৭) ও কেশব মহারাজ (২২) একটু লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু কাজের কাজ আর হয়নি। ১৮৯ রানে দক্ষিণ আফ্রিকার ইনিংসে থামে। শেষর্পন্ত ২-০ পয়েন্ট নিয়ে জিতে ভারত।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews