ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

দুই পর্বে বিশ্ব ইজতেমা ১০ ও ১৭ জানুয়ারি

প্রতিনিধির নাম :

আগামী বছরের ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা টঙ্গির তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাবলীগ জামাতের দুই পক্ষের উপস্থিতিতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের প্রস্তুতির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আবদুল্লাহ জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি ও ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোঃ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম পর্বে বিশ্ব ইজতেমা এবং চারদিন বিরতির পর ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনে সভায় সিদ্ধান্ত হয়।

প্রথম পর্বের ইজতেমায় ১২ জানুয়ারি আখেরি মুনাজাত এবং দ্বিতীয় পর্বে ১৯ জানুয়ারি আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে।

ইজতেমার আগে দুই গ্রুপ আলাদাভাবে প্রস্তুতিমূলক জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে বলে ধর্ম প্রতিমন্ত্রী উল্লেখ করে বলেন, সরকারের পক্ষ থেকে ইজতেমার নিরাপত্তামূলক সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, টঙ্গির তুরাগ নদীর তীরে ১৯৬৭ সাল থেকে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
১৫ বার পঠিত হয়েছে