ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো

প্রতিনিধির নাম :

নিজস্ব প্রতিনিধি : আজ শুক্রবার (৮ নভেম্বর) থেকে কার্যকর হবে স্বর্ণের নতুন দাম। গতকাল দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। একই মানের স্বর্ণ কিনতে গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) পর্যন্ত খরচ করতে হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা।

গতকাল বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের তথ্য জানানো হয়। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ৯৩ হাজার ১৬০ টাকায় বিক্রি করা হবে।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটে প্রতি ভরি রুপা দুই হাজার ৭৪১ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটের দুই হাজার ২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ১ হাজার ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। সবশেষ গত ৪ নভেম্বর স্বর্ণের দাম সর্বোচ্চ ১৩৬৫ কমিয়েছিল বাজুস। যা পরদিন ৫ নভেম্বর কার্যকর হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
৪০ বার পঠিত হয়েছে