ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

দেশে ইয়াসের আঘাত হানার কোনো আশঙ্কা নেই

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, বাংলাদেশে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত হানার আর কোনো আশঙ্কা নেই। এটি ভারতের ওডিশার উপর দিয়ে অতিক্রম করছে। আর বিকেল ৪টার মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৬ মে) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে উপকূলবর্তী মোট ২৭টি উপজেলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
এর আগে দুপুরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে। তবে বাংলাদেশ পুরোপুরি ঝুঁকিমুক্ত বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতে আঘাত হানায় ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত ও প্রভাব থেকে বাংলাদেশ এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত। ফলে ঝড়ে বাংলাদেশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।
বুলেটিনে আরও বলা হয়, ভরা পূর্ণিমার প্রভাবে উপকূলীয় এলাকার জেলাগুলোতে পানি বৃদ্ধি আরও দু’একদিন অব্যাহত থাকবে। এছাড়া ইয়াসের প্রভাবে দেশে আরও ২৪ ঘণ্টা বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলায় গাছচাপায় আবু তাহের (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ভারতের ওডিশা রাজ্যের বালেশ্বর উপকূলে সকালে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। দেশটির আবহাওয়া বিভাগ স্থানীয় সময় বুধবার সকালের দিকে এ তথ্য জানায়। সেখানে প্রবল হাওয়া ও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। ইয়াসের আঘাতে ইতোমধ্যে পশ্চিমবঙ্গে দুইজন ও ওডিশায় দুইজনের মৃত্যু হয়েছে।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
১৮ বার পঠিত হয়েছে