ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

ধর্ষণ মামলায় ৪ শিশুকে কারাগারে : বিচারককে হাইকোর্টের শাস্তি

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : এক শিশুকে ধর্ষণের ঘটনায় চার শিশুকে আসামি করে মামলা দিয়ে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর দায়ে বরিশালের বাকেরগঞ্জের থানার ওসিসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ।

গেল বছরের ৮ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে ধর্ষণ মামলায় চার শিশুকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। বরিশালের তখনকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেস্ট মোহাম্মদ এনায়েতউল্লাহ চার শিশুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনা গণমাধ্যমে প্রচার হলে ওই রাতেই হাইকোর্টের দুই বিচারপতি একটি বেঞ্চ চার শিশুকে মুক্তি দেয়ার নির্দেশ দেন। একই সাথে বাকেরগঞ্জ থানার ওসি, বিচারক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তলব করে হাইকোর্ট।

১১ অক্টোবর হাইকোর্টে হাজির হয়ে বিচারক এনায়েতউল্লাহ ও বাকেরগঞ্জ থানার ওসিসহ পুলিশ সদস্যরা নিঃশর্ত ক্ষমা চান।

আট মাস পর রোববার  (১৩ জুন) বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে দেয়া রুলের নিষ্পত্তি করে রায় দেন। এতে ঘটনায় জড়িত বাকেরগঞ্জ থানার তখনকার ওসি আবুল কালামসহ সাত পুলিশকে বরখাস্ত করতে আইজিপিকে নির্দেশ দেয়া হয়েছে।

চার শিশুর বিষয়ে যথাযথ ভূমিকা না নেয়ায় বাকেরগঞ্জ উপজেলার তখনকার সমাজসেবা কর্মকর্তাকে বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া শিশু আইনে পুলিশের ভূমিকা সম্পর্কে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেয়া হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
১৬ বার পঠিত হয়েছে