ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রতিনিধির নাম :

নওগাঁর সাপাহার উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মাস্টারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক আছেন।

গৃহবধূর নাম জোৎস্না খাতুন (১৬)। তিনি উপজেলার লালমাটিয়া গ্রামের ওমর ফারুকের মেয়ে ও জয়পুরহাট সদর উপজেলার দোগাছি গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।

গৃহবধূর স্বজন ও স্থানীয় বাসিন্দারা বলেন, বছর দেড়েক আগে ফারুকের সঙ্গে জোৎস্নার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তুচ্ছ ঘটনার জেরে স্ত্রীকে মারধর করতেন ফারুক। এ নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার সালিসও হয়েছে।

ভাড়া বাসার মালিক মোতাহের হোসেন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভাড়াটে ফারুক হোসেন তাঁকে ফোন করে বলেন, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। ফোন পেয়ে সেখানে গিয়ে দেখেন, ফারুকের স্ত্রীর লাশ শোবার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছে। কিন্তু ফারুককে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে তিনি ফোন করে থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানতে চাইলে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদনে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নওগাঁ সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
৭ বার পঠিত হয়েছে