ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে নিতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর Logo পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের Logo জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে : মির্জা ফখরুল Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo বিশ্বে প্রথমবার এইচআইভি পজিটিভ দাতার ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন Logo পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের Logo ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স

নতুন বই নিয়ে বাড়ি ফেরা হলো না রায়হানের

প্রতিনিধির নাম :

নতুন বই নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে খুলনার কয়রা বামিয়া এমএম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রায়হানের। সে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

সহপাঠিরা জানায়, স্কুল থেকে বই নিয়ে ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে বামিয়া সরদার বাড়ির মোড়ে ইট বোঝায় ট্রলি রায়হানকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত রায়হানকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকালে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পাইকগাছা এলাকায় কাছাকাছি তার মৃত্যু হয়।

রায়হান উপজেলার বামিয়া গ্রামের রবিউল ইসলাম সরদারের পুত্র। মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। পুলিশ ট্রলি চালক আল মামুনকে আটক করেছে।

খবর পেয়ে কয়রা উপজেলা শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক এইচএম নজরুল ইসলাম, প্রধান শিক্ষক শরৎ চন্দ্র সরদার, সমাজসেবী আঃ সামাদ গাজী, কামরুল ইসলাম, আছাদুল হক রায়হানের বাড়িতে উপস্থিত হয়। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:২১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮
১৭ বার পঠিত হয়েছে