সর্বশেষ সংবাদ:
নতুন বছরে আসছে দ্বীন ইসলামের ‘মনের আকাশ

বাংলাদেশ পুলিশের থিম সং গেয়ে আলোচনায় আসেন সার্জেন্ট দ্বীন ইসলাম। গানকে ভালোবেসে একের পর এক অ্যালবাম ও মিউজিক ভিডিও প্রকাশ করে যাচ্ছেন তিনি। নতুন বছর উপলক্ষে ‘মনের আকাশ’ নামে একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন এই গানপ্রেমী। ছয়টি গান দিয়ে সাজানো অ্যালবামটিতে গান লিখেছেন এইচ এম রিপন ও ইমদাদ সুমন। সুর করেছেন রাহুল , অনিম খান, অরন্য আকন্দ ও মাসুম। মিউজিক করেছেন রাহুল, অনিম ও অরন্য আকন্দ।
গানগুলোর শিরোনাম হলো- মনের আকাশ, দিয়েছি মন শুধু তোকে, ধিকি ধিকি জ্বলে, মাটির গড়া দেহ, কারিগর ও ডিজে পার্টি। অ্যালবামটি সিডি চয়েজ মিউজিক থেকে প্রকাশিত হবে। অ্যালবামটি সম্পর্কে দ্বীন ইসলাম বলেন, এটা আমার তৃতীয় একক অ্যালবাম। এই অ্যালবামে শ্রোতারা কিছু ভিন্ন গান পাবে। আমি বরাবরই চেষ্টা করি ভালো কিছু গান উপহার দিতে। এই অ্যালবামে সেরকমই কিছু করতে চেষ্টা করেছি। এই অ্যালবামের “মাটির গড়া দেহ” গানটির মিউজিক ভিডিও আগামী ২৩ ডিসেম্বর সিডি চয়েজ মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
Tag :



























