ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নাটোরে গৃহবধূকে এসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম :

নাটোরের হালসা গ্রামে রাশিদা বেগম নামে এক গৃহবধূ এসিড় সন্ত্রাসের শিকার হয়েছেন।

শনিবার রাত ১১টার দিকে হালসা ইউনিয়নের আওরাইল এলাকায় এই ঘটনা ঘটে। মূমুর্ষ অবস্থায় ওই গৃহবধূকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসিডদগ্ধ রাশিদা বেগম সদর উপজেলার হালসা ইউনিয়নের আওরাইল গ্রামের হাসেন আলীর স্ত্রী।

রাশিদাকে প্রথমে নাটোর সদর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসিড জাতীয় ধাতব পদার্থ দিয়ে গৃহবধূ রাশিদা বেগমকে ঝলসে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর সদর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. শহিদুল ইসলাম সুমন।

এসিডে দগ্ধ রাশিদা বেগম জানান, শনিবার রাত ১১টার দিকে রাশিদা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাতে ঘরের দরজা খোলা থাকলেও তার স্বামী বাড়িতে ছিলেন না। এসময় তাকে লক্ষ্য করে এসিড জাতীয় ধাতব পদার্থ ছুঁড়ে মারা হয়। এসময় তার বাম হাত এবং পিঠের পুরো অংশ পুড়ে যায়। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় রাতেই নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
৮ বার পঠিত হয়েছে