নারিন্দা শাহ্সাহেব লেন-এর পঞ্চায়েত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ গত ২১ ফেব্রুয়ারি পুরান ঢাকাস্থ গেন্ডারিয়া থানাধীন নারিন্দা শ্হ্সাাহেব লেন এলাকায় সন্ধ্যা ৭ ঘটিকার সময় শাহসাহেব লেন পূর্ণাঙ্গ পঞ্চায়েত কমিটির গঠন উপলক্ষে শাহ্সাহেব লেন পঞ্চায়েত পরিষদের উদ্যোগে পরিচিতি সভার অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান স্বপন। এছাড়াও বিভিন্ন পদ মিলিয়ে মোট ৬২ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে নতুন কমিটির সকল সদস্যদের উদ্দেশ্যে সভাপতি রুপন ভূঁইয়া বলে, এলাকার উন্নয়নের কাজে সকলে নিরলসভাবে কাজ করতে হবে। আমাদের এলাকার কমিটি দেশের অন্যতম কমিটি হিসেবে সুনাম অর্জন করবে যা করার জন্য আমাদের সকলের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ সাজেদ উল্লাহ (সাজু), সাধারণ এনামুল হক (এনু), সম্পাদক মাহফুজুর রহমান স্বপন, মোঃ মিরাজুল ইসলাম, মোঃ মাহাসিন মোড়ল, মোঃ নজরুল ইসলাম শিবলি, সৈয়দ মোঃ আলী বাবু, শ্যাম, সেন্টু চন্দ্র পাল, পাভেল, হাবিবুর রহমান তোতা, মোঃ দিদারুল ইসলাম লিটন, মোঃ পাভেল রহমান, মোজাফফর হোসেন রাজ, মোঃ ইমতিয়াজ উদ্দিন রানা, শাহ মোঃ জাবিন হোসেন বাবু, মোঃ ফিরোজ, দেওয়ান হারুনুর রশিদ, মোঃ আসির উদ্দিন চঞ্চল, মোঃ মামুন মোড়ল প্রমুখ।
























