ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

নারী, চাকরিজীবীদের ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

প্রতিনিধির নাম :

অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে দীর্ঘদিন ধরেই কাজ করছে ইশিখন ডটকম। এবারেও সারাদেশ থেকে ফ্রিতে ১০০০ জনকে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

ঘরে বসে অনলাইনের মাধ্যমে দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ১৬টি কোর্সে অংশ নেওয়ার সুযোগ থাকছে। নারী ও চাকরিজীবীরাও সন্ধ্যার পর ঘরে বসেই এই কোর্সে অংশ নিতে পারবেন। কোর্স শেষে ফ্রিল্যান্সিং করার সুযোগ তৈরি হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশের যেকোন জায়গা থেকে ইন্টারনেটযুক্ত কম্পিউটার কিংবা স্মার্টফোনের মাধ্যমে কোর্সগুলোতে অংশ নেওয়া যাবে। কোর্সগুলোর লাইভ ক্লাসের ডিভিডিও সংগ্রহ করা যাবে। কোর্সগুলোর মেয়াদ ৩ থেকে ৫ মাসব্যাপী। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টসহ মোট ১৬টি বিষয় রয়েছে। একজন একাধিক কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন না। কোর্স এর জন্য কোন ফি নেই। নিবন্ধন ফি ১০৮০ টাকা।

ইশিখনডটকম এর প্রধান নিবার্হী ইব্রাহিম আকবর জানান, দীর্ঘদিন ধরেই ইশিখন অনলাইনে বিনা ফিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেয়। বিনামূল্যের কোর্স হওয়ায় অনেকে আগ্রহ দেখাতে চান না বলে, নিবন্ধন ফি রাখা হয়। এবার ১০০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সের গুরুত্ব ঠিক রাখতে এবং প্রকৃত শিক্ষার্থীদের সুযোগ করে দিতে নিবন্ধন ফি রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইশিখন তাদের কার্যক্রম শুরু করে। চলতি বছর থেকে ইশিখন (https://eshikhon.com/) দেশের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত হয়ে ডিজিটাল প্রশিক্ষণের ব্যবস্থা করছে। বর্তমানে কম্পিউটার, তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং কোর্সের ওপর অনলাইন প্রশিক্ষণ দিচ্ছে তারা। এ ছাড়া ৪০টির ওপর ভিডিও কোর্স ও অনলাইন লাইভ ক্লাস রয়েছে ইশিখনের।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮
২৪ বার পঠিত হয়েছে