ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

নিউইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে ঘিরে বিতর্কিত মন্তব্য কঙ্গনার

প্রতিনিধির নাম :

 আন্তর্জাতিক ডেস্ক:   নিউইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে ঘিরে বিতর্কিত মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত। টুইটারে তিনি দাবি করেন, জোহরান হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং হিন্দুধর্ম মুছে ফেলতে চান।

কঙ্গনা লেখেন, ‘জোহরান একবার টাইমস স্কয়ারে হিন্দুদের কটু কথা বলেছিলেন। তার নাম পাকিস্তানিদের মতো শোনায়, ভারতীয় না। তার মা মিরা নায়ার, পদ্মশ্রীপ্রাপ্ত খ্যাতনামা পরিচালক। বাবা মেহমুদ মামদানি গুজরাটি বংশোদ্ভূত লেখক। তাহলে তার হিন্দু পরিচয় গেল কোথায়?’

তবে মিরা নায়ারকে প্রশংসা করেছেন কঙ্গনা। তিনি লেখেন, ‘মিরা জিকে কয়েকবার দেখেছি, অভিনন্দন জানাই।‘

নিউইয়র্ক সিটির মেয়র পদের প্রাথমিক নির্বাচনে জয়ী হয়েছেন জোহরান। মেয়র পদে ডেমোক্র্যাটিক দলের পদপ্রার্থী হিসেবে জোহরানের কাছে পরাজয় মেনে নিয়েছেন সাবেক মেয়র অ্যান্ড্রু কুমো। এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক বড় চমক হিসেবে দেখা হচ্ছে। ৩৩ বছর বয়সী রাজ্যের অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানি যদি জয়ী হন, তবে তিনিই হবেন শহরের প্রথম মুসলিম মেয়র।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে জোহারানকে ‘১০০% কমিউনিস্ট পাগল’ বলে কটাক্ষ করেছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
৪৩ বার পঠিত হয়েছে