ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান

প্রতিনিধির নাম :
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে  পাকিস্তান। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল সরফরাজ আহমেদের দল। এটি পাকিস্তানের টানা ১১তম টি-টোয়েন্টি সিরিজ জয়, আর টানা অষ্টম ম্যাচ জয়।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার রাতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। কোরি অ্যান্ডারসন ২৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রানে অপরাজিত ছিলেন। ওপেনার কলিন মানরোও করেন ৪৪ রান। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৩৭ রান। ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার শাহীন আফ্রিদি।
১৫৪ রানের লক্ষে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন ফখর জামান ও বাবর আজম। ফখর ১৫ বলে ২৪ রান করে ফিরলে ভাঙে এ জুটি। ৪১ বলে ৪০ রান করে আউট হন বাবর। আসিফ আলী ৩৪ বলে ৩৮ রান করে। মোহম্মদ হাফিজ ২১ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন। ২ বল বাকি থাকতেই পাকিস্তান ম্যাচ জিতেছে।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮
১৮ বার পঠিত হয়েছে