ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

নিবিড় পর্যবেক্ষণে ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি সেলিম

প্রতিনিধির নাম :

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা বেনজির আহমদ সেলিম।

মঙ্গলবার দিবাগত রাতে অসুস্থ বোধ করলে তাকে প্যারিসের শেভরন হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার হার্টে ব্লক ধরা পড়ে।
শেভরন হাসপাতালে ব্লক অপসারণ করতে না পারার কারণে বুধবার বিকালে অধিকতর উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারযোগে প্যারিস ১৩ এরেজমেন্টে অবস্থিত হৃদরোগের জন্য ইউরোপের সবচেয়ে উন্নত হাসপাতাল পিতিয়ে ছাল পেতরিয়েরে স্থানান্তর করা হয়।

বর্তমানে ওই হাসপাতালের কার্ডিওলজি বিভাগ (হৃদরোগ ইনস্টিটিউট) এর ১০৬ নম্বর কক্ষে তার চিকিৎসা চলছে। তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন । তার শারীরিক অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়।

জীবন-মৃত্যুর সন্নিকটে থাকা আওয়ামী লীগের এ প্রবীণ নেতাকে দেখতে হাসপাতালে ছুটে যান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন, ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংবাদিক ফারুক নওয়াজ খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
১২ বার পঠিত হয়েছে