1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

নিশাঙ্কার সেঞ্চুরিতে সিরিজ জিতল শ্রীলংকা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

খেলাধুলা ডেস্ক: ওপেনার পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলংকা।

গতরাতে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকা ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। প্রথম ওয়ানডে ৭ রানে জিতেছিল লংকানরা। ফলে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল শ্রীলংকা।

হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেটের সাথে ৫৫ রানের সূচনা করেন বেন কারান। বেনেট ২১ রানে ফিরলে দ্বিতীয় উইকেটে ব্রেন্ডন টেইলরকে ৬১ রান যোগ করেন কারান।

টেইলর ২০ ও কারান ৯টি চারে ৭৯ রানে ফেরার পর জিম্বাবুয়েকে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৭ রানের লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন সিকান্দার রাজা ও উইকেটরক্ষক ক্লাইভ মাদেন্দে। ষষ্ঠ উইকেট জুটিতে ৬৪ বলে ৭৬ রান তোলেন তারা।

রাজা ৫ চার ও ১ ছক্কায় ৫৫ বলে অপরাজিত ৫৯ রান এবং মাদেন্দে ৩৬ রান করেন। শ্রীলংকার দুসমান্থ চামিরা ৩ উইকেট নেন।

২৭৮ রানের টার্গেটে খেলতে নেমে ৬৮ রানে ২ উইকেট পতনের পর জোড়া হাফ-সেঞ্চুরির জুটিতে জয়ের পথেই থাকে শ্রীলংকা। তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমার সাথে ৭৮ এবং অধিনায়ক চারিথ আসালঙ্কাকে নিয়ে ৯০ রানের জুটি গড়েন নিশাঙ্কা।

সামারাবিক্রমা ৩১ ও আসালঙ্কা ৭১ রানে থামলেও সপ্তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। ১৬টি চারে ১৩৬ বলে ১২২ রান করেন নিশাঙ্কা।

শেষ পর্যন্ত জানিথ লিয়ানাগের ১৯ ও কামিন্দু মেন্ডিসের ৫ রানের সুবাদে ৩ বল বাকী থাকতে জয় তুলে নেয় শ্রীলংকা। জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা ও ব্রাড ইভান্স ২টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন নিশাঙ্কা।

আগামী ৩ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে শ্রীলংকা ও জিম্বাবুয়ে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews