1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
শরীরে জিংকের ঘাটতি পূরণে করণীয় ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী

নেইমার প্রসঙ্গে রিয়াল-বার্সেলোনাকে খোঁচা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮

দলবদলের রেকর্ড গড়ে নেইমার পিএসজি এসেছেন। এখনো দেড় বছর হয়নি, এর মাঝেই আবার তাঁর স্পেনে ফেরা নিয়ে প্রতি সপ্তাহেই নতুন খবর আসছে সংবাদমাধ্যমে। এত দিন রিয়াল মাদ্রিদ তাঁকে কিনছে এ খবরই বেশি শোনা গেলেও ইদানীং সে দৌড়ে আবার বার্সাকেই এগিয়ে রাখছে মিডিয়া। এ নিয়ে পিএসজি বেশ কয়েকবার বিরক্তি প্রকাশ করেছে। আর এ বিষয়েই স্প্যানিশ দুই দৈত্যকে খোচা মেরেছেন মারকিনহোস। নেইমারের পেছনে দৌড়ে দুই দলকে শুভকামনা জানিয়েছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।

বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে কিনে নিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই। নতুন চ্যালেঞ্জের জন্য ফ্রান্সে পাড়ি জমানো নেইমার এক মৌসুম কাটানোর আগেই ভুল বুঝতে পেরেছেন। কিন্তু এ দলবদলের বাজারে স্পেনে ফিরতে পারেননি। আগামী মৌসুমে আর ভুল করতে চান না, ফিরতে চাচ্ছেন স্পেনে। রিয়াল ও বার্সেলোনা, দুই দলই নাকি নেইমারের জন্য আবার লড়াইয়ে নামবে! এমন খবর শুনে মারকিনহোস দুই দলকেই শুভ কামনা জানিয়েছেন, ‘বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে আমার শুভকামনা। তারা নেইমারকে আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টায় আমি তাদের সাফল্য কামনা করি।’

দলবদলের বাজারে এখন পিএসজিকে টেক্কা দেওয়া কঠিন। কাতারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে এই ক্লাব। অর্থবিত্তে কোনো ক্লাবের পক্ষেই সম্ভব নয় একটি রাষ্ট্রের সঙ্গে পাল্লা দেওয়া। এ কারণেই নিজেদের সভাপতির নামটাও দিয়েছেন নেইমারের ক্লাব ও জাতীয় দল সতীর্থ, ‘আমাদের প্রেসিডেন্টকে নিশ্চয় ভুলে যাবেন না। তিনি আমাদের প্রতিটি খেলোয়াড়কে ভালোবাসেন। নেইমারের এই দল ছাড়ার কোনো কারণই আমি দেখছি না। তা ছাড়া নেইমার সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কথাও বলেছে। সে দল ছাড়ছে না।’

এ ছাড়া পিএসজি কোচ টমাস টুখেলও নেইমারের দলবদলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। বার্সেলোনাও জানিয়ে দিয়েছে, নেইমারকে নেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। ফ্লোরেন্তিনো পেরেজ অবশ্য এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেননি এখনো।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews