ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নড়াইলে জেলা জামায়াতের সেক্রেটারিসহ আটক ৩

প্রতিনিধির নাম :

নড়াইলে জেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান বাচ্চুসহ (৪২) তিন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসানের নেতৃত্বে বুধবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সদরের শাহাবাদ ইউনিয়নের দলজিতপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপন বৈঠক করার সময় সদরের দলজিতপুর গ্রামের একটি বাড়ি থেকে জেলা জামায়াতের সেক্রেটারি কোমখালী গ্রামের আতাউর রহমান বাচ্চু, সদরের আউড়িয়া ইউনিয়ন জামায়াতের সদস্য চৌগাছা গ্রামের আবুল হাসান (৪৮) এবং জামায়াতকর্মী দলজিতপুর গ্রামের ফরিদুজ্জামানকে (৫৫) আটক করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা ওবায়দুল্লাহ কায়সারসহ কয়েকজন নেতা-কর্মী পালিয়ে যায়। এদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গোপন বৈঠক করার কথা অস্বীকার করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া জামায়াত নেতা আতাউর রহমান বাচ্চুর নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮
৫ বার পঠিত হয়েছে