ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

নড়াইলে ডিম ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদ

প্রতিনিধির নাম :

নড়াইলের কালিয়া উপজেলার ডহর চাঁচুড়ি গ্রামের ডিম ব্যবসায়ী সুব্রত বিশ্বাসের ওপর হামলা ও বাড়ির রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন। এলাকাবাসীর আয়োজনে রবিবার সকাল ১০টার দিকে ডহর চাঁচুড়ি গ্রামে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- চাঁচুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজির মোল্যা, বাবুল মোল্যা, বিনয় কুমার বিশ্বাস, অর্পনা বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, নড়াইলের ডহর চাঁচুড়ি গ্রামের সুব্রত বিশ্বাসের বাড়ির রাস্তা দখল করে ঘর নির্মাণ করেছেন প্রতিপক্ষরা। এ অন্যায়ের প্রতিবাদ করলে গত ২৫ মে শুক্রবার বিকালে সুব্রত বিশ্বাসকে বাঁশের লাঠি ও রড দিয়ে মারধর করে ডহর চাঁচুড়ি  গ্রামের শামুল মোল্যার দুই ছেলে জিয়াউর ও মিল্লাত। এ হামলায় সুব্রতের বাম হাত ও পা মারাত্মক আহত হয়েছে। প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত ২৭ মে সুব্রত বিশ্বাসের স্ত্রী অর্পনা বিশ্বাস বাদী হয়ে জিয়াউর মোল্যা ও মিল্লাত মোল্যার নামে কালিয়া থানায় মামলা করেন। তবে পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

চাঁচুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরক বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। যাতে কোনো নিরীহ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়।

কালিয়া থানার ওসি শেখ শমসের আলী জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮
২৬ বার পঠিত হয়েছে