পঞ্চগড়ে আওয়ামীলীগ নেতাদের মধ্যেই সংসদ সদস্য প্রার্থী চান-আনোয়ার সাদাত সম্রাট

হারুন অর রশিদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
আগামী সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ নেতাদের মধ্য থেকেই সংসদ সদস্য প্রার্থী চেয়েছেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত স¤্রাট। গত ২১ সেপ্টেম্বর বিকাল ৫:০০ ঘটিকার সময় পঞ্চগড় শের ই বাংলা পার্কে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় এই দাবি জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন বর্তমানে পঞ্চগড় জেলা আওয়ামীলীগ স্বাধীনতা পরবর্তি সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
শের ই বাংলা পার্কে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহন মন্ত্রী জনাব, শাহজাহান খান। প্রধান অতিথির বক্তেব্যে তিনি বলেন আমরা আশা করি ২০০৮ সালের মত আগামী সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুটি আসনে জয়লাভ করবো ইনশাআল্লাহ।
এ দিকে জনসভায় জ্বালাময়ী বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আরিফুল ইসলাম পল্লব। তিনি তার বক্তব্যে বলেন পঞ্চগড়-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নেতাদের মধ্যে নৌকার মনোনয়ন দিতে হবে। অন্যথায় আগামী সংসদ নির্বাচনে অন্য কোন দলের প্রার্থী দিলে আমরা তাকে অবাঞ্চিত ঘোষণা করবো।
জনসভায় জেলা আওয়ামীলীগের আইন বিষয় সম্পাদক বলেছেন পঞ্চগড়-১ আসনে বর্তমান জাসদ সমর্থিত সংসদ সদস্য আওয়ামীলীগের সম্প্রতি নষ্ট করেছে এবং বর্তমান সংসদ সদস্যের পঞ্চগড়-১ আসনে ২% জনগনেরও সমর্থন নেই। জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব, এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব, ইসরাফিল আলম (এমপি) ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।














