ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিবহন শ্রমিকদের ধর্মঘটে সাংবাদিককে হেনস্তা

প্রতিনিধির নাম :

পরিবহন শ্রমিকদের ধর্মঘটে ঢাকার যাত্রাবাড়ীতে জনভোগান্তির ছবি তুলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক ফটোসাংবাদিক।

পূর্ব ঘোষণা অনুযায়ী, রোববার সকাল থেকে গণপরিবহন বন্ধ রাখার কথা থাকলেও যাত্রাবাড়ীতে অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি চলতেও বাধা দেয়া হয়।

পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন ফটোগ্রাফার যাত্রাবাড়ীর আড়তের সামনে ছবি তোলার সময় একদল পরিবহন শ্রমিক এগিয়ে এসে তাকে ছবি তুলতে নিষেধ করে। এ সময় তারা মুখে পোড়া মবিল মেখে দেয়ারও হুমকি দেন।

তিনি কিছুটা সরে এসে আবারও ক্যামেরা বের করলে শ্রমিকরা তার ক্যামেরা কেড়ে নেন এবং মোটরসাইকেলের চাবি আটকে রাখেন।

প্রায় আধা ঘণ্টা আটকে রাখার পর ওই ফটোগ্রাফারের অনুরোধে তার বাইকের চাবি ও ক্যামেরা ফেরত দেন শ্রমিকরা।

তিনি বলেন, ওরা যা ইচ্ছে তাই বলে গালাগাল করেছেন আমাকে। বলেছেন- ‘তোদের মতো সাংবাদিক দরকার নাই। তোরা সরকারের দালাল, তোরা আমাদের কথা লেখিস না, তোদের ছবি তোলার দরকার নাই’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
৬ বার পঠিত হয়েছে