ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

পর্তুগালের ক্লাবে নাম লেখালেন সিলভা

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক:    চেলসি ও পিএসজির সাবেক ডিফেন্ডার থিয়াগো সিলভা ৪১ বছর বয়সে পোর্তোর সঙ্গে চুক্তি করেছেন। পর্তুগীজ ক্লাব সূত্র এই ঘোষণা দিয়েছে। তার প্রজন্মে অন্যতম সেরা সেন্টার-ব্যাক হিসেবে জনপ্রিয় ব্রাজিলিয়ান সিলভা ঘরের ক্লাব ফ্লামিনেন্সে দুই বছর কাটিয়ে পোর্তোতে থিতু হলেন।

ক্লাবের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে ২০০৪-০৫ মৌসুমে ক্যারিয়ারের শুরুতে পোর্তো-বি দলের হয়ে খেলেছেন সিলভা। আর সময়ের পরিক্রমায় আবারও সেই ক্লাবেই ফিরে আসলেন। পোর্তো-বি দলের পর তিনি ডিনামো মস্কোতে খেলেছেন।

এরপর ফ্লামিনেন্সেরর সিনিয়র দলে সুযোগ পান। ব্রাজিলের ক্লাব ছেড়ে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে যোগ দিয়ে ২০১২ সালে পিএসজিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত খেলেছেন। মিলানের হয়ে সিরি-এ শিরোপাও জয় করেছেন সিলভা। সাতটি ফরাসি লিগ শিরোপা জয়ের পর ২০২০ সালে পিএসজি ছেড়ে সিলভা চেলসিতে যোগ দেন।

সেখানে ব্লুজদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে এ পর্যন্ত ৩২টি শিরোপা জয় করেছেন সিলভা। এই মুহূর্তে পাঁচ পয়েন্টে এগিয়ে প্রিমিয়ারা লিগায় শীর্ষে থাকা পোর্তোর হয়ে আরো একটি শিরোপা জয়ের আশা সিলভা করতেই পারেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
২৮ বার পঠিত হয়েছে