ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

পর্তুগালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক

প্রতিনিধির নাম :

পর্তুগালের উত্তরাঞ্চলে একটি দোতলা ভবনে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আট জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

ভবনটি রাজধানী লিসবন থেকে ২৫০ কিলোমিটার উত্তরে ভিলা নোভা ডা রাইনহা শহরে অবস্থিত বলে জানা গেছে।

এ ব্যাপারে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। একটি বয়লার বিস্ফোরিত হয়ে তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় সেখানে একটি নৈশ ভোজের অনুষ্ঠান চলছিল বলে জানা গেছে।

এদিকে, জাতীয় বেসামরিক নিরাপত্তা কর্তৃপক্ষ আগুন নেভাতে ১৪৮ জন দমকল কর্মী ও ৬৭টি অগ্নিনির্বাপণকারী গাড়ি পাঠায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো সম্ভব হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮
১৩ বার পঠিত হয়েছে