ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্বপ্নের শুরু Logo যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী Logo বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী Logo অর্থবছর ২০২৬-২৭-এর জাতীয় বাজেটে রাষ্ট্রপতির অনুমোদন Logo আজ রাতে ইরানে কঠোর হামলা হবে : ট্রাম্প Logo নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট মন্ত্রিসভায় অনুমোদন Logo আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব Logo প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ১৯.৫ কেজি গাঁজা’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব Logo ইআইআর প্রকল্পের বহুমুখী সুফল সরকারের খাল খনন কর্মসূচির কার্যকারিতা প্রমাণ করেছে

পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

প্রতিনিধির নাম :

সাফ চ্যাম্পিয়নশিপের দশম আসরে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ ফুটবল দল। নিজেদের দ্বিতীয় খেলায় তপু বর্মনের গোলে পাকিস্তানকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিকরা। খেলার ৮৫ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন জাতীয় দলের নির্ভরযোগ্য এ ডিফেন্ডার।

এর আগের ম্যাচেও ভুটানের বিপক্ষে খেলার ৩ মিনিটে গোল করেছিলেন জাতীয় দলের এ তারকা ফুটবলার।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ দল।

নিজেদের প্রথম খেলায় ভুটানের বিপক্ষে তপু-সুফিলদের গোলে ২-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান ২-১ গোলে নেপালকে পরাজিত করেছিল।

দু’দলের জন্যই আজকের ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। এদিন যারা জিতবে তারাই সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। এমন সমীকরণের ম্যাচে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে বাংলাদেশ দল।

প্রথমার্ধে বাংলাদেশ দল গোলের জন্য ৪টি শট নেয়, অন্যদিকে দুটি শট নেয় পাকিস্তান। কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
১১ বার পঠিত হয়েছে