ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

পানির নিচে রাজধানী, বৃষ্টি ঝরবে সারাদিন

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : ভোর থেকেই ভারী বর্ষণ হচ্ছে ঢাকা ও আশপাশের এলাকায়। টানা বৃষ্টিতে পানিতে ডুবে গেছে রাজধানীর বেশকিছু সড়ক। অল্প বৃষ্টিতেই ঢাকার যেসব এলাকায় পানি জমে যায়, সেসব এলাকায় রীতিমতো জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। ডুবে যাওয়া রাস্তার গর্তে পড়ে আহত হয়েছেন অনেকেই।মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টার পর বৃষ্টি শুরু হয়। সময়ের সঙ্গে তা কখনো বাড়ছে আবার কমছে। সকালে ৩ ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাজধানীতে। এ বৃষ্টি আরও ২-৩ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃষ্টিতে ইতোমধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার ৩০০ ফিট যাওয়ার রাস্তা, মগবাজার ওয়ারলেস গেট থেকে মধুবাগে যাওয়ার রাস্তা পানিতে তলিয়ে গেছে। এছাড়া রাজধানীর ব্যস্ততম এলাকা গুলশান, বাড্ডা, কুড়িল বিশ্বরোড, কাজীপাড়া, শেওড়াপাড়া, কারওয়ান বাজার, রাজারবাগ, মালিবাগ, ফার্মগেটসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনভর রাজধানীতে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে। রাজধানীর বাইরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ সংবাদমাধ্যমকে বলেন, এখন বর্ষাকাল। তাই যে কোনো সময় বর্ষণ হবে-এটাই স্বাভাবিক। আজ সকালে শুরু হওয়া বৃষ্টি দুপুর পর্যন্ত থেমে থেমে চলবে। দুপুরের পর একটু কমতে পারে। বলা যেতে পারে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
২২ বার পঠিত হয়েছে