ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুমিল্লায় মৃত পরিবহন শ্রমিকদের পরিবারকে এককালীন অনুদান প্রদান Logo কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান গ্রেপ্তার Logo বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার Logo রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায় Logo কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের Logo জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রীর Logo হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা: যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা Logo জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব

প্রতিনিধির নাম :

পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে বর্তমান বিশ্ব বলে মন্তব্য করেছেন খ্রিষ্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গতকাল সোমবার ল্যাটিন আমেরিকার দেশ চিলি সফরে গিয়ে তিনি এমন মন্তব্য করেন বলে রয়টার্স’র খবরে জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা প্রকাশের একদিন পর চিলি ও পেরুর পথে বিমানে পোপ ফ্রান্সিস পারমাণবিক যুদ্ধের ভয়ে ভীত বলেও স্বীকার করেন।পোপ ফ্রান্সিস বলেন, ‘আমি মনে করি, আমরা যুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে রয়েছি। আমি আসলেই এ বিষয়টি নিয়ে শঙ্কিত। সবকিছু ধ্বংস করে দেয়ার জন্য এ একটি দুর্ঘটনাই যথেষ্ঠ।’

পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলার সময় ৮১ বছরের আর্জেন্টাইন এ ধর্মগুরু ১৯৪৫ সালের পারমাণবিক হামলার একটি ছবি দেখান। ছবিতে দেখা যায়, জাপানি এক কিশোর তার মৃত ভাইয়ের দেহ নিয়ে যাচ্ছেন।

জাপানের নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় ওই কিশোর মারা যায়। পোপ ফ্রান্সিস ছবিটির পেছনে ‘যুদ্ধের ফল, (The fruit of war)’ শিরোনামে ইংরেজিতে মাত্র চারটি শব্দ লিখেছেন।

পোপ বলেন, ‘আমি আবারো এটি প্রিন্টের পর বিতরণ করতে চাই। কারণ একটি ছবি হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। যে কারণে আমি এটি সবার সঙ্গে শেয়ার করতে চাই।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮
২৮ বার পঠিত হয়েছে