ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল

পাহাড়ে প্রযুক্তি ব্যবহার করে বনাঞ্চল সুরক্ষায় কাজ করার আহ্বান পরিকল্পনা উপদেষ্টার

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:    পাহাড়ে প্রযুক্তি ব্যবহার করে বনাঞ্চল সুরক্ষায় কাজ করার আহ্বান জানিয়ছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, বনসম্পদ বিনষ্ট না করেও সেখান থেকে সম্পদ আহরণ করা সম্ভব।

রোববার (২০ জুলাই) বনবিনাশ, বনায়ন অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও ভূমিগ্রাস থেকে বনজীবী মানুষের সুরক্ষা নিয়ে সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় তিনি একথা জানান। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে বলেন, পাহাড়ে প্রযুক্তি ব্যবহার করে বনাঞ্চল সুরক্ষায় কাজ করতে হবে। বনসম্পদ বিনষ্ট না করেও সেখান থেকে সম্পদ আহরণ করা সম্ভব। এ লক্ষ্যে আদিবাসী জনগোষ্ঠীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করতে হবে। অনুমোদিত কয়েকটি ‘আমব্রেলা প্রকল্প’ পার্বত্য ও প্রত্যন্ত অঞ্চলে কাজ করবে। এছাড়া দুর্গম এলাকায় আবাসিক স্কুল চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

আগের ভুল থেকে শিক্ষা নিয়ে এগোনোর তাগিদ দিয়ে তিনি বলেন, যে ভুলগুলো আমরা অতীতে করেছি, এইসব প্রকল্পের মাধ্যমে যেন সেগুলো আর না ঘটে, সে দিকে বিশেষ নজর রাখা হবে।

কর্মশালায় পরিবেশবাদী, উন্নয়নকর্মী, গবেষক ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
১৪ বার পঠিত হয়েছে