ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

পুরান ঢাকায় রাসায়নিক পদার্থের গোডাউন থাকবে না : শেখ হাসিনা

প্রতিনিধির নাম :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর পুরান ঢাকায় রাসায়নিক পদার্থের কোনো গোডাউন থাকবে না, শো রুম থাকতে পারে। কারো ব্যবসা নষ্ট করতে চাই না। গোডাউনের জন্য আলাদা জায়গা করে দেয়া হবে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যে যত বাধায় দিক, পুরান ঢাকায় কোনো রাসায়নিক পদার্থের কোনো গোডাউন থাকবে না। গোডাউনের জন্য আলাদা জায়গা করে দেয়া হবে। সব গোডাউন নির্ধারিত জায়গায় স্থানান্তর করতে হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মেয়র আতিকুল ইসলামকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আতিকুলসহ নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এসএম গোলাম ফারুক।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯
৯ বার পঠিত হয়েছে