ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

পুলিশের কাছ থেকে লাশ চুরি ঠেকাতে কবর পাহারায় গ্রামবাসী

প্রতিনিধির নাম :

পুলিশের গুলিতে নিহত দুই আন্দোলনকারী শিক্ষার্থীর লাশের চুরি ঠেকাতে কবর পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে।সেখানে দাড়িভিট বিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময়ে গুলিতে মৃত্যু হয় দুই কলেজ ছাত্র রাজেশ ও তাপস বর্মণের।

রীতি অনুযায়ী লাশ দাহ করার নিয়ম থাকলেও নিহতদের পরিবার তাদের লাশ কবর দিয়েছেন। কারণ একটাই নিহতদের পরিবার চায় সিবিআই তদন্ত। সেই তদন্তের স্বার্থেই তাদের লাশ না পুড়িয়ে কবর দেয়া হয়েছে।

নিহতদের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দাড়িভিট হাইস্কুলে উর্দু শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ওই শিক্ষককে স্কুলে দেখেই বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা। পুলিশ বিক্ষোভ ঠেকাতে সেখানে গুলি ছোড়ে। এতে ওই দুই ছাত্র নিহত হয়। তবে পুলিশের দাবি তারা বহিরাগতদের গুলিতে নিহত হয়েছে।

এতেই পুলিশি তদন্তে আস্থা হারিয়েছে মৃত দুই ছাত্রের পরিবার এবং গ্রামবাসী। গ্রামবাসীদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পুলিশ হেনস্থা করছে বলেও অভিযোগ করেন তারা।

নিহত রাজেশের কাকা সুভাষ সরকার বলেন, রাজ্য সরকারের উপরে আমাদের আর ভরসা নেই। আমরা সিবিআই তদন্ত চাই। তাই ভাইপোর দেহ না পুড়িয়ে সমাহিত করেছি। যাতে প্রয়োজনে ফের ময়নাতদন্ত করা যায়।

স্থানীয় নদীর পাড়েই লাশ দুটি কবর দেয়া হয়েছে। সেখানেই এখন কবর পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। তাদের আশঙ্কা, সুযোগ পেলেই লাশ তুলে নিয়ে যাবে পুলিশ। তদন্তের মোড় অন্য দিকে ঘোরানোর চেষ্টা করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
১২ বার পঠিত হয়েছে