ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

প্রতি জেলায় কিডনি ডায়ালাইসিস ইউনিট করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম :

দেশের প্রতিটি জেলায় অতি দ্রুত ১০ বেডের কিডনি ডায়ালাইসিস ইউনিট করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সেখানে রোগীরা নিজ এলাকা থেকে কিডনি ডায়ালাইসিস করতে পারবেন।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের জেলা শাখার আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক কাজ করে যাচ্ছে। দেশে এখন শিশু মৃত্যু হার কমেছে। টিকাদান কর্মসূচিসহ স্বাস্থ্যখাতে নানা উন্নয়নের কারণে প্রতি বছর অন্তত ১ লাখ শিশুর জীবন রক্ষা পাচ্ছে। সারা দেশে হেলথ এসিসট্যান্ট, টেকনিশিয়ানসহ স্বাস্থ্যখাতে অতি দ্রুত ২০ হাজার লোক নিয়োগ করা হবে। এছাড়া আগামী ৮ ডিসেম্বরে সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য সহকারীরা মৌলিক প্রশিক্ষণসহ বিভিন্ন দাবিদাওয়ার কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
১৯ বার পঠিত হয়েছে