ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক: প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টি টুর্নামেন্টে দল পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকান ৫ লাখ র‌্যান্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) তাইজুলকে দলে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস।

গতকাল জোহানেসবার্গে এসএটোয়েন্টির চতুর্থ আসরের নিলাম অনুষ্ঠিত হয়। এবারের নিলামে বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। তবে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয় ১৪ জন ক্রিকেটারের। তারা হলেন- লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তাইজুল, তানজিম হাসান, তানজিদ হাসান, মাহেদি হাসান, শামীম হোসেন, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

এদের মধ্যে তাইজুল ও মুস্তাফিজকে নিলামে তোলা হয়। মুস্তাফিজ অবিক্রীত থাকলেও তাইজুলকে দলে নিয়েছে ডারবানস।

ডারবানস দলে আছেন হেনরিচ ক্লাসেন, সুনীল নারাইন, জস বাটলার, আইডেন মার্করাম, ডেভন কনওয়েদের মত মত তারকারা।

নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। ১৬.৫ মিলিয়ন দক্ষিণ আফ্রিকান র‌্যান্ডে তাকে দলে নিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস।

এসএটোয়েন্টির এবারের নিলামে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৭৮২ ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন। সেখান থেকে ৫৪১ জনকে নিলামে তোলা হয়। যার মধ্যে বিদেশি ২৪১ জন ও দেশি ৩০০ জনকে উঠানো হয়।

নিলামে নাম তুললেও দল পাননি ৪৩ বছর বয়সী ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস এন্ডারসন।

আগামী বছরের ২৩ জানুয়ারি শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ছয় দল নিয়ে  এসএটোয়েন্টির চতুর্থ আসর।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২২ বার পঠিত হয়েছে