ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

প্রধানমন্ত্রীর নিকট ন্যায়বিচার পাওয়ার আবেদন মুক্তিযোদ্ধা পরিবারের

প্রতিনিধির নাম :

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

মুক্তিযোদ্ধা পরিবারকে ভিটে-মাটি হীন করার চেষ্টা করছে একটি ভূমিদস্যু মহল। এমন অভিযোগ করেছে একটি মুক্তিযোদ্ধা পরিবার। ন্যায়বিচারের আশায় রাষ্ট্রীয় সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন প্রশাসনিক কার্যালয় বরাবর আবেদনপত্র পাঠিয়েছে বীর মুক্তিযোদ্ধা মৃত রুস্তম আলীর স্ত্রী মোসা. বিবি সাহেরা খাতুন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৩নং ওয়ার্ডভূক্ত নয়া আটি মুক্তিনগর এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃৃত রুস্তম আলীর বাড়ীটি দখলে নিতে একটি মহল দীর্ঘদিন যাবত পায়তারা চালিয়ে আসছে বলে অভিযোগ ঐ মুক্তিযোদ্ধা পরিবারের। বাড়ীছাড়া করতে মামলা-হামলার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে রয়েছে দাবি করে পরিবারটির সদস্যরা এখন নিজ বাসা-বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন পরিবারটির সদস্যরা। বীর মুক্তিযোদ্ধা মৃত রুস্তম আলীর স্ত্রী মোসা. বিবি সাহেরা খাতুন জানান, নারায়ণগঞ্জ ২য় সহকারী জজ নারায়ণগঞ্জ আদালতে আমার বসত-বাড়ীর নামে একটি দেওয়ানী মামলা বিচারাধীন। যার নং-৫৭/২০০৬। ঐ আদালতে আমি চিরস্থায়ী নিষেধাজ্ঞার একটি মামলা করি যার নং-৮৬/২০০২। সেই মামলায় আদালত আমার পক্ষে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। তিনি জানান, হঠাৎ বর্তমান বছরের গত ৩ মে রাত আনুমানিক রাত ২টায় ১০/১২ জনের একটি সিভিল টিম বাড়ীর দেয়াল টপকিয়ে ভেতরে প্রবেশ করে আমার ছেলেদের ও নাতীকে খোঁজাখুঁজি করে না পেয়ে চলে যায়। ২৭ মে রাত ১২টায় পুণরায় তারা বাড়ীতে এসে আমার ছেলেদের সবাইকে বাড়ী ছেড়ে চলে যাওয়ার হুমকি প্রদান করে। অন্যথায় আমরা ছেলেদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং প্রশাসনের ভয়ও দেখায়। এই ভয়ে আমরা দীর্ঘদিন যাবত প্রাণের ভয়ে বাড়ী থেকে পালিয়ে বেড়াচ্ছি। আমরা ন্যায়বিচারের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন করছি।দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে ইতিমধ্যেই মুক্তিযোদ্ধা পরিবারটি ন্যায় বিচারের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, আইজিপি, র‌্যাবের মহাপরিচালক, ডিএমপি পুলিশ কমিশনার, পুলিশ হেড কোয়ার্টার, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও র‌্যাব-১১’র কার্যালয় বরাবর লিখিত আবেদন পত্র পাঠিয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮
১৮ বার পঠিত হয়েছে