ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ Logo সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ Logo গিনিতে ভয়াবহ ময়লার ভাগাড় ধসের পর ক্ষোভ ও হতাশা Logo ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা Logo স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত Logo ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা; মামলার রায় আজ

প্রতিনিধির নাম :

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিগত ২৮ বছর আগে অর্থ্যাৎ ১৯৯৭ সালে তার বাসায় হামলা করে হত্যা চেষ্টা করা হয়েছিল। এই হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা দু’টি মামলার রায় হবে রোববার (২৯ অক্টোবর)। গত ১৬ অক্টোবর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকা চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবির রায় ঘোষণার রোববার (২৯ অক্টোবর) তারিখ নির্ধারণ করেন।

এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আবদুল্লাহ আবু স্বস্তি প্রকাশ করে বলেন, ‘অনেক বাধা-বিপত্তির পর এ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠা হতে চলেছে।’
তিনি আরো বলেন, ‘রোববার (২৯ অক্টোবর) সকালে নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে হত্যা চেষ্টা মামলার রায় ও বিকালে মহানগর দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলার এজলাসে বিস্ফোরক মামলার রায় দেওয়া হবে।’

এ মামলার আসামিরা হলো- জজ মিয়া, সোহেল, সৈয়দ নাজমুল মাকসুদ মুরাদ, গোলাম সারোয়ার ওরফে মামুন, খন্দকার আমিরুল ইসলাম, মো. শাজাহান বালু, আবদুর রশীদ, গাজী ইমাম হোসেন, মিজানুর রহমান, হোমায়েন কবির, জাফর আহম্মদ ও এইচ কবির।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন সময় মোট ১৯ বার চেষ্টা চালানো হয়েছে। এই বছরই রায় হয় গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে হামলার মামলাটিতে ।

১৯৮৯ সালের ১০ আগস্ট মধ্যরাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে গুলি ও বোমা ছোড়া হয়। ওই ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল জহিরুল ইসলাম একটি মামলা করেন। তদন্ত অনুযায়ী, বঙ্গবন্ধুর খুনিদের নেতৃত্বে গঠিত দল ফ্রিডম পার্টির নেতাকর্মীদের সংশ্লিষ্টতা বেরিয়ে আসে।

১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি এ ঘটনার তদন্ত শেষ করে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে দু’টি অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মোট ১২ জনকে আসামি করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭
১৯ বার পঠিত হয়েছে