ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক : সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টাকারীদের প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। যাতে দেশে বিভাজন তৈরির মতো কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়।

মির্জা ফখরুল আরও বলেন, ড. ইউনূসের সাথে সাক্ষাতে দ্রব্যমূল্য কমানো ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করার কথা বলা হয়েছে। সার বিতরণের সমস্যা দূর করতেও আলোচনা হয়েছে। তাছাড়া, আওয়ামী লীগ সরকারের আমলে করা মামলাগুলো প্রত্যাহারে বিষয়ে আলোচনার কথাও জানান তিনি।

বিগত নির্বাচনগুলোতে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে তিনি বলেন, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দিতে হবে। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বানও জানান তিনি।

শিল্প কারখানা প্রসঙ্গে তিনি বলেন, শিল্প উৎপাদনের স্বাভাবিক প্রক্রিয়া চালু রাখা ও শ্রমিকদের বেতনের যাতে কোনো সমস্যা তৈরি না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে সরকারকে বলা হয়েছে। প্রয়োজনে কোম্পানিগুলোকে ঋণ দিয়ে হলেও উৎপাদন ও শ্রমিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
৩৪ বার পঠিত হয়েছে