ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুমিল্লায় গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ গ্যাসের এমডি’র সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo উত্তর বাসাবো এলাকায় পাঠাগার স্থাপনের দাবি: মেধা বিকাশ ও মানবিক সমাজ গঠনের আহ্বান Logo বাণিজ্য সক্ষমতা, রপ্তানি বহুমুখীকরণ ও অবকাঠামো উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও Logo কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা Logo ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫, সুনামি সতর্কতা জারি Logo জেরুজালেমের আকাশে একাধিক বিস্ফোরণ, ফের ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরাইলের Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত স্টাফদের বেতন নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন Logo বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী Logo সম্পর্ক পর্যালোচনা, বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া: মস্কো Logo চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

প্রবাসী বাংলাদেশিদের ভোটের জন্য নির্বাচন কমিশন তিনটি পদ্ধতিকে বাছাই করেছে

প্রতিনিধির নাম :

নিউজ ডেস্ক:   প্রবাসী বাংলাদেশিদের ভোটের জন্য একটি পদ্ধতি গ্রহণযোগ্য নয়। তাই নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য তিনটি পদ্ধতিকে বাছাই করেছে। এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।বুধবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

ইসি সানাউল্লাহ জানান– তিনটি পদ্ধতি হলো পোস্টাল ব্যালট, অনলাইন পদ্ধতি ও প্রক্সি ভোটিং। তবে ভোট দেয়ার জন্য প্রবাসীরা যে দেশে আছে, ঐ দেশ থেকে রেজিস্ট্রেশন করতে হবে।

তিনি জানান, বাংলাদেশের জন্য কোনো একটি পদ্ধতিতে ভোট সম্ভব নয়। তাই মিশ্র পদ্ধতি অনুসরণ করবে ইসি। কারণ দেশভেদে ভোটের পরিবেশ ভিন্ন। তবে তিনটি পদ্ধতি নিয়ে মব টেস্টিং করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

নির্বাচন কমিশনার আরও জানান, প্রবাসীদের ভোট পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য অ্যাডভাইজার পরিষদ গঠন করা হবে। এ পরিষদের রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

প্রবাসীদের এ বছর ভোটের আওতায় আনাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
২ বার পঠিত হয়েছে