ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

প্রবাসী ভোটার: সংযুক্ত আরব আমিরাতে অনলাইন সেবা শুরু ১৮ নভেম্বর

প্রতিনিধির নাম :

এবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ। ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফরকালে বাংলাদেশ দূতাবাসে এ কার্যক্রম উদ্বোধন করবেন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বাংলাদেশ থেকে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম শুরু করবেন। প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ মালয়েশিয়ায় শুরুর দুই সপ্তাহের মাথায় সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের জন্য উম্মুক্ত হচ্ছে এ সুযোগ।
এ বিষয়ে ইসির এনআইডি উইংয়ের কমিনিউকেশন শাখার অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে সফরকালে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনের বিষয়ে সম্মতি দিয়েছেন। আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে উদ্বোধনের সময় নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী ও এনআইডি উইং মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকবেন। ইতোমধ্যে যেসব প্রবাসী স্মার্ট কার্ডের জন্য আবেদন করেছেন তাদের হাতেই স্মার্ট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

এ কর্মকর্তা জানান, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি কয়েকজনের হাতে স্মার্টও তুলে দেওয়া হবে। সেই ভোটারযোগ্যদের অনলাইন নিবন্ধনের কাজও শুরু হবে। গেল ৫ নভেম্বর মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিদের অনলাইনে নিবন্ধন শুরুর মাধ্যমে প্রবাসীদের ভোটার করার কাজ শুরু হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
১৪ বার পঠিত হয়েছে